২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মৃত-আহত সরকারি কর্মচারীদের পরিবার পেলেন ২ কোটি ৩৬ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম ৩১ জন কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অসহায় পরিবারের সদস্যদের হাতে দুই কোটি ৩৬ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। এ সময় চকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অফিস সহায়ক মনতাজ আলীর পরিবারকে ৮ লাখ টাকা, গণপূর্ত বিভাগ
রাজশাহীর অফিস সহায়ক সামশুদ্দিনের পরিবারকে ৮ লাখ টাকা, আনসার ব্যাটালিয়ন পবার ল্যান্স নায়েক আবুল কালামের পরিবারকে ৮ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও চকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ২৮ জন কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম ৩ জন কর্মচারীর পরিবারকে ৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় কোন কর্মচারি মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের সদস্যদেরকে ৮ লাখ টাকা ও গুরুতর আগত হয়ে স্থায়ী অক্ষম হলে ৪ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় জেলার মৃত ও আহত ৩১ জন কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে ২ কোটি ৩৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এই চেক কিছুটা হলেও অসহায় পরিবারের অনেক কাজে আসবে। পরিবারে ভরণ-পোষণের পাশাপাশি সন্তানদের পড়াশুনার কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) ফাবলিহা আনবার সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, অনুদানের চেক গ্রহীতা পরিবারের সদস্য বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১০

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১২

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৩

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৪

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৬

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৭

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৮

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৯

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST