২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চোখে ঘুম নেই, স্বামীকে দ্রুত বাড়ি ফেরার আর্জি অন্তঃসত্ত্বা রিচার

অনলাইন ডেস্ক : রাত বাড়ছে, চোখে ঘুম নেই। সঙ্গে রয়েছে মাথার যন্ত্রণা। কথায় কথায় মেজাজ খারাপ হয়ে পড়ছে। শরীরজুড়ে শুধুই ক্লান্তি। এভাবেই দিন কাটছে অভিনেত্রী রিচা চাড্ডার।

কারণ আর কিছু দিনের মধ্যেই তার কোলে আসতে চলেছে প্রথম সন্তান। নতুন সদস্যকে স্বাগত জানানোর দিন গুনছেন হবু মা। কিন্তু দিন যত এগিয়ে আসছে, যন্ত্রণাও বাড়ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট রিচা নিজেই জানিয়েছেন সেই কথা। অভিনেত্রী তার পোস্টে লেখেন, এই সময়ে নানা রকমের অস্বস্তি কাজ করে। অনিদ্রা, মাথা যন্ত্রণা, অদ্ভুত ধরনের স্বপ্ন, পিঠে ব্যথার মতো সমস্যা লেগেই থাকছে। মেজাজও বদল হচ্ছে মুহূর্তে।

আরও পড়ুনঃ   ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

অভিনেত্রী জানান, ভবিষ্যতের আনন্দের জন্য তিনি অপেক্ষা করছেন। কিন্তু বর্তমান কাটছে যন্ত্রণায়। এসবের মধ্যেই ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ের জন্য প্রশংসা পেয়ে খুশি রিচা।

তার কথায়, ‘গত দু’মাস ধরে লাজো (‘হীরামন্ডি’-তে তার অভিনীত চরিত্র) যে পরিমাণ ভালোবাসা পেয়েছে, তার জন্যই এখনও হাসতে পারছি।’

সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত বাবা আলি ফজলও। অভিনেতার উদ্দেশে রিচা লেখেন, ‘তাড়াতাড়ি বাড়ি ফেরো। আমাদের অনেক কাজ আছে।’

শোনা যাচ্ছে, জুন মাসেই সমস্ত কাজ শেষ করছেন আলি। জুলাই মাসে কাজ থেকে লম্বা বিরতি নিচ্ছেন তিনি। ৩০ জুনের মধ্যে ছবির শুটিং শেষ করবেন আলি। এরপর লম্বা পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক টেলি অ্যাওয়ার্ড জিতল শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর

অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘মেট্রো… ইন দিনো’ ছবির জন্য চার-পাঁচ দিন শুটিং করবেন আলি। ‘লাহোর ১৯৪৭’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। ‘ঠগ লাইফ’ ছবির কাজও ৩০ জুনের মধ্যেই শেষ করবেন আলি। এরপরেও একটি ছবির কাজ বাকি থেকে যাবে। সেই কাজ আপাতত স্থগিত, আগস্ট থেকে ফের শুরু করবেন অভিনেতা। বাবা হওয়ার পর এটিই হবে তার প্রথম কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST