৪ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে হামের উপসর্গে তিন জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এখন হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।

শনিবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই তিন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৭৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ জন শিশু

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫২০টি নমুনা পরীক্ষা করা হলে ১৪৩ জনের শরীরে হামের উপস্থিতি পাওয়া যায়। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে প্রায় ৩৫ শতাংশ।

চিকিৎসকেরা জানিয়েছেন, হামের সংক্রমণ শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রাপ্তবয়স্কদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ৬ মাসের কম বয়সী শিশুরা, যাদের অধিকাংশ এখনও টিকার আওতায় আসেনি। হাসপাতালের তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশই ৯ মাসের আগেই সংক্রমিত হচ্ছে। সরকার আগামী ৫ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে। রাজশাহীতে নতুন টিকা না আসলেও পূর্বে মজুদ থাকা ৩৮ হাজার ৫৯০ ডোজ দিয়ে কার্যক্রম শুরু হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী, ২০২৪ সালে ৯ মাস বয়সে ৫৬,৪৯০ জন এবং ১৫ মাসে ৫৫,৫০৩ জন শিশু টিকা পেয়েছে। ২০২৫ সালে সংখ্যা বেড়ে যথাক্রমে ৫৯,২৫৯ এবং ৫৮,৩০২ জনে দাঁড়ায়।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

সরেজমিনে রামেক হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে রোগীর চাপ তীব্র। শয্যা সংকটের কারণে অনেক অভিভাবক মেঝেতে বসে সন্তানদের চিকিৎসা করাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে আসা অভিভাবকরা জানান, শুরুতে সাধারণ জ্বর ভেবে অবহেলা করলেও পরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসতে হয়েছে। রাজশাহীতে নগর ও গ্রামাঞ্চল জুড়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, একাধিক রোগী শনাক্ত এলাকা আউটব্রেক হিসেবে বিবেচনা করে সেখানে বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। টিকা প্রয়োগের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব হলে শিশুদের ঝুঁকিও কমে আসবে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ৪০ শয্যার একটি হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। শিশু ওয়ার্ড ও মেডিসিন বিভাগে আলাদা আইসোলেশন কর্নার রাখা হয়েছে। রোগীর চাপ বেড়ে গেলে একটি শিশু ওয়ার্ডকে পুরোপুরি আইসোলেশন ইউনিটে রূপান্তর করা হবে। বর্তমানে হাসপাতালে ১৪৯ শিশু চিকিৎসাধীন। শিশুদের জন্য পিআইসিইউ শয্যা ১২ থেকে বাড়িয়ে ১৮টি করা হয়েছে, যার মধ্যে ১২টি শয্যা হাম আক্রান্ত শিশুদের জন্য। গুরুতর রোগীদের চিকিৎসায় বিকল্প হিসেবে হার্ট ফাউন্ডেশনেও পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ   জনগণের চাওয়া-পাওয়া পূরণে সরকার বদ্ধপরিকর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তিনি আরও বলেন, ‘৬ মাসের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণ বেশি। তাই অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। হাসপাতালের সব সন্দেহভাজন রোগীকে প্রাথমিকভাবে শনাক্ত করা হচ্ছে। নিশ্চিতভাবে হাম কি না তা পরীক্ষা করা সময়সাপেক্ষ, তবে আমরা চেষ্টা করছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ বা পজিটিভ হিসেবে ২২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ ২৬টি এলাকা প্রাদুর্ভাব এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে পাবনায় (১০টি এলাকা), রাজশাহীতে ছয়টি এলাকা (যার পাঁচটি মহানগরের ভেতরে), নওগাঁয় পাঁচটি, চাঁপাইনবাবগঞ্জে তিনটি, নাটোর ও সিরাজগঞ্জে একটি করে এলাকা। স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, পর্যাপ্ত পদক্ষেপ না নিলে আক্রান্ত এলাকা আরও বৃদ্ধি পেতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST