১০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কোনোমতে প্রাণে বাঁচলেন বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন ফুটবলার

অনলাইন ডেস্ক : নতুন বছরের রাতে উরুগুয়ের এক সমুদ্র সৈকতে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন সাবেক আর্জেন্টাইন পুটবলার মার্টিন দেমিকেলিস। পরির সঙ্গে সমুদ্রে নামার পর প্রবল স্রোতে আটকে পড়েন তিনি। একপর্যায়ে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত কয়েকজন সার্ফারের তৎপতরতায় কোনোমতে প্রাণ বাঁচেন দেমিকেলিস ও তার পরিবারের সদস্যরা।

উরুগুয়ের গণমাধ্যম জানায়, ৩১ ডিসেম্বর পুন্তা দেল এস্তের কাছে হোসে ইগনাসিও এলাকার লাগুনা এসকোনদিদা সৈকতে ছুটি কাটাচ্ছিলেন দেমিকেলিস। ওই দিন তিনি, তার বড় ছেলে বাস্তিয়ান ও ভাতিজি কামিলা সমুদ্রে নামেন। তবে ওই সৈকতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল।

আরও পড়ুনঃ   রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মনোনয়নপত্র দাখিল

স্থানীয় টিভি অনুষ্ঠান ‘আ লা তার্দে’ জানায়, সমুদ্রে নামার কিছুক্ষণ পরই শক্তিশালী স্রোত ও ঢেউয়ের কারণে তারা তীরে ফিরতে পারেননি। ধীরে ধীরে স্রোত তাদের আরও গভীরের দিকে নিয়ে যায়। একপর্যায়ে সমুদ্রের প্রবল শক্তির কাছে অসহায় হয়ে পড়েন তারা।

ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তাল সমুদ্রে সাহায্যের জন্য লড়াই করছেন দেমিকেলিস, তার ছেলে ও ভাতিজি। পরিস্থিতি আঁচ করতে পেরে কাছাকাছি আরেকটি সৈকতে সার্ফিং করা কয়েকজন সার্ফার দ্রুত এগিয়ে আসেন। সার্ফবোর্ড ব্যবহার করে তারা একে একে সবাইকে নিরাপদে তীরে তুলে আনেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

একজন স্থানীয় সাংবাদিক জানান, ‘লাইফগার্ডবিহীন এলাকায় পুরো পরিবারসহ দেমিকেলিসকে আমরা ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছি।’

শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই ঘটনাটি শেষ হলেও, দেমিকেলিস ও তার পরিবারের জন্য এটি ছিল চরম আতঙ্কের মুহূর্ত। সার্ফারদের সাহসী ও দ্রুত সিদ্ধান্তেই নতুন বছরের আগমুহূর্তে জীবন ফিরে পান সাবেক এই আর্জেন্টাইন তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১০

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১১

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১২

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৩

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১৪

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৬

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৭

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৮

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৯

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

২০

Design & Developed by: BD IT HOST