১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সীমা ছাড়ানোর বড় চ্যালেঞ্জ ছিল সামান্থার সেই আইটেম গান

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত আইটেম গানটি ছিল পুষ্পা: দ্য রাইজ ছবির ‘ও আন্টাভা’। সেখানে তার সাহসী এবং গ্ল্যামারাস উপস্থিতি বক্স অফিসে ঝড় তুলেছিল। কিন্তু অভিনেত্রী জানান, এই গানে পারফর্ম করা ছিল তার জন্য সীমা পরীক্ষার চ্যালেঞ্জ।

সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি গানটিতে নেচেছিলাম নিজেকে প্রমাণ করার জন্য। আমি কখনও নিজেকে ‘আবেদনময়ী’ মনে করিনি, এমন চরিত্রে কেউ আমায় নেবে বলেও ভাবিনি। এটা ছিল আমার নিজের সীমা পরীক্ষা করার একটি সুযোগ।”

আরও পড়ুনঃ   আমি আর কাঁদতে চাই না : প্রভা

অভিনেত্রী জানান, গানটির শুটিং ছিল তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। প্রথম শটের সময় তিনি ভয়ে কাঁপছিলেন, কারণ এই ধরনের চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তার ছিল না। তবু সাহস করে অংশ নিয়েছিলেন শুধু নিজের ভেতরের সংশয় ভাঙার জন্য।

আরও পড়ুনঃ   ‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’

সামান্থা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ভাবতাম, আমি যথেষ্ট ভালো নই, দেখতে সুন্দর নই, অন্য মেয়েদের মতো আত্মবিশ্বাসী নই। তাই এই পারফরম্যান্স ছিল নিজেকে প্রমাণের এক লড়াই।’

তিনি আরও যোগ করেন, জীবনে ও ক্যারিয়ারে সাফল্যের জন্য তিনি সবসময়ই নিজেকে অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন। তার মতে, নিজেকে চ্যালেঞ্জ না করলে উন্নতি সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST