১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত। বলিউডের অন্যান্য জনপ্রিয় তারকার মতো বিয়ে করতে চান না তিনি। কিন্তু একজন ভালো সঙ্গীর খোঁজে রয়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী দিব্যা দত্ত হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে আমার আপত্তি নেই। তবে জীবন একা থাকলেও সুন্দরভাবে চলে। অকার্যকর একটি সম্পর্কে থাকার চেয়ে নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি মূল্যবান। সম্পর্কের জন্য নিজেকে ছোট না করে নিজেকে ভালোবাসা আরও জরুরি।’

দিব্যা জানান, ‘অনেক পুরুষের মনোযোগ পেয়েছেন এবং সেটি তিনি উপভোগও করেছেন। তবে সম্পর্কের মূল সৌন্দর্য হলো গভীর যোগাযোগ- যেখানে অনুভব করা যায়, কেউ সত্যিই আপনার পাশে আছে। এমন অনেক বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি পরিপূর্ণ অনুভব করি। আর নিজের জন্য আমি নিজেই যথেষ্ট।’

আরও পড়ুনঃ   ‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রীকে বিয়ে দিলেন মেয়ে

তিনি আরও বলেন, ‘আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই, যার সঙ্গে ভ্রমণে যেতে পারি। আর যদি সেটাও না হয়, তাহলেও আমি পুরোপুরি সুখী। এমন একটা সময় ছিল, যখন মনে করতাম সঙ্গী ছাড়া জীবন অসম্পূর্ণ। এখন বুঝি, সেটা ভুল ধারণা ছিল। এখন আর আমি আমার অনুভূতি বাইরে প্রদর্শন করি না।’

আরও পড়ুনঃ   গ্রামে কেমন কাটল রোজিনার ঈদ?

এদিকে, বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। এই অভিনেত্রীর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় কাপুর একজন পোলো প্রেমী। সোনা নামে একটি পোলো টিমের মালিক ছিলেন তিনি। নিজে পোলো খেলেন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার পোলো খেলার সময়ে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। চিকিৎসা নেওয়ারও সুযোগ পাননি সঞ্জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST