২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব হাট দিবস। এবারের প্রতিপাদ্য ছিল – প্রতিটি হৃদস্পন্দনই জীবন৷

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর বাকীর মোড়ে এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা এভারকেয়ার হাসপাতালের হার্ট ফেইলিউর এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আতাহার আলী।

আরও পড়ুনঃ   ছয় নির্বাচন কর্মকর্তাকে ইসিতে সংযুক্ত

এ সময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: হাবিবুর রহমান, রাজশাহী সিভিল সার্জন ডা: এস আই এম রাজিউল করিম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: ইফতেখার হোসেন৷

আলোচনায় সভায় মূখ্য আলোচক ছিলেন, ন্যাশনাল হসার্ট ফাউন্ডেশনের চিফ কনসালটেন্ট এন্ড ডাইরেক্টর প্রফেসর ডা: মো: রইছ উদ্দিন মন্ডল।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

আরও পড়ুনঃ   এইচএসসির ফল পুন:নিরীক্ষণে, রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৫৩ জন

আয়োজনে বক্তারা বলেন, হৃদ্‌রোগ প্রতিরোধে সচেতনতা সবচেয়ে জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস ও ধূমপানমুক্ত জীবন হৃদ্‌রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে হৃদ্‌রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা, সাধারণ রোগীদের জন্য পরামর্শ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

বিশ্ব হৃদ্‌দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১০

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১১

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১২

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৩

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৪

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৫

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৬

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৭

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৮

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST