৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

৮ বিভাগে ৮টি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করব: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়ায় আস্তে আস্তে প্রাণ ফিরতে শুরু করেছে। প্রতিটি কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বিকেন্দ্রীকরণকে আমি আমার একটি এজেন্ডা হিসেবে নিয়েছি। সুতরাং, জেলা লীগ থেকে শুরু করে সবকিছু দ্রুত শুরু হয়ে যাবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে সফট কমিটমেন্ট দিয়েছে। ৮টি বিভাগে ৮টি স্পোর্টস কমপ্লেক্স আমরা নির্মাণ করব।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় মুন্সীগঞ্জ থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল আসরের উদ্বোধন অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অবকাঠামোর দিকে আগে থেকেই আমার নজর ছিল। আমি আসার পর ফুটবল ফেডারেশনের আন্তর্জাতিক ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ঢাকা স্টেডিয়ামের কাজ শেষ করেছি এবং চট্টগ্রাম ও নীলফামারীতে নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এছাড়াও, আর কোন কোন স্টেডিয়াম বাফুফুকে দেওয়া যায়, সে চেষ্টা চলছে, যাতে ফুটবল কখনো দমে না যায় বা আটকে না যায়। মাঠগুলোর পরিচর্যাও হচ্ছে, কারণ নিয়মিত খেলা না হলে মাঠগুলো পরিত্যক্ত হয়ে পড়ে।

আরও পড়ুনঃ   প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন তামিম ইকবাল

উদ্বোধনী খেলায় অংশ নেয় স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা ফুটবল দল ও মাদারীপুর জেলা ফুটবল দল। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এতে মুন্সীগঞ্জ জেলা ফুটবল দল ২-১ গোলে বিজয়ী হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব রহমানসহ প্রশাসনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, আসরটিতে দেশের সবকটি জেলা দল অংশ নেবে। আটটি বিভাগে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে এবং প্রতিটি বিভাগের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামে। ৬৪ জেলার মধ্যে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। জয়ী ৩২টি দল দ্বিতীয় পর্বে স্থান পাবে। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে ১৬টি দল। এই ১৬ দল নিয়ে শুরু হবে নক আউট পর্ব। পরে কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। নভেম্বরের শেষ সপ্তাহে ফাইনাল অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   শচীনকে ছাড়িয়ে যাওয়ার দিনে কোহলির বিশ্বরেকর্ড

এই আয়োজনটি সফল করার জন্য মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত আসরটি জাঁকজমকপূর্ণ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। সার্বিক নিরাপত্তা ও আসরটির সফলতা নিশ্চিত করতে ভূমিকা রাখছেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST