৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শচীনকে ছাড়িয়ে যাওয়ার দিনে কোহলির বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : রান আর পরিসংখ্যানে বিরাট কোহলি অনেকদিন ধরেই তাড়া করছেন ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। ক্রিকেট বিশ্বে অনেক রেকর্ডে এরইমাঝে শচীনকে ছাড়িয়েও গিয়েছেন ভারতের এই প্রজন্মের সফলতম ব্যাটার। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেই করেছিলেন একদিনের ক্রিকেটে নিজের ৫০তম সেঞ্চুরি। দ্য লিটল মাস্টারের সামনেই ভেঙ্গেছিলেন তার কীর্তি।

শচীনের আরও অনেক রেকর্ডের দিকেই বিরাট কোহলি ছুটছেন। বর্তমানে হাতের কাছে আছে শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে শচীন অবসর নিয়েছিলেন শতকের শতক রেখে। কোহলি এখন পর্যন্ত করেছেন ৮০ সেঞ্চুরি। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন কারোর ঝুলিতেই নেই এই রেকর্ড অর্জনের সামর্থ্য। তবে সেঞ্চুরি ছাড়াও অন্য আরেকটি বিশ্বরেকর্ডে নাম লেখালেন কোহলি।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দরকার ছিল মোটে ৫৮ রান। চেন্নাইতে প্রথম টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে করেন মোটে ২৩ রান। অপেক্ষা ফুরিয়েছে কানপুরে দ্বিতীয় টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের এলিট এক ক্লাবে নাম লেখালেন কোহলি।

যেখানে আগে থেকে আছেন ভারতের শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তবে এদের মাঝে সবার আগে এই ক্লাবে প্রবেশ করেছিলেন শচীনই। ২৭ হাজার রান করতে ভারতের এই মাস্টারব্লাস্টারকে খেলতে হয়েছিল ৬২৩ ইনিংস। ক্যারিয়ারে ২২৬ টেস্ট, ৩৯৬ ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি ইনিংস শেষে এই ল্যান্ডমার্ক স্পর্শ করেছিলেন শচীন।

আরও পড়ুনঃ   বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক

কোহলি খেলছেন ক্যারিয়ারের ৫৯৩টি আন্তর্জাতিক ইনিংস। যেখানে তার রান সংখ্যা ২৭ হাজার ১২ রান। ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ ইনিংসের আগে ২৭ হাজার রানের মালিক হলেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস।

অবশ্য এমন রেকর্ডময় দিনেও ব্যক্তিগত পঞ্চাশের আগেই সাজঘরে ফিরে গেছেন কোহলি। সাকিবের বলে কাটা পড়ার আগে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৪৭ রান করেন কোহলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST