১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শুটিং সেটে জ্ঞান হারান অভিনেত্রী, ফিরলেন নতুন উদ্যমে

অনলাইন ডেস্ক : ললিউড অভিনেত্রী সাবা কামার প্রায় দুই সপ্তাহ অসুস্থ থাকার পর ফের কাজে ফিরেছেন। গত ১ আগস্ট একটি শুটিং চলাকালে হৃদরোগজনিত জটিলতার কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য এনজিওগ্রাফি করা হয়।

হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কারণ জানান সাবা। তিনি জানান, মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে তার এই হৃদরোগের সমস্যা হয়েছে। তিনি ভক্তদের প্রতি আহ্বান জানান, মনের কষ্টকে চেপে না রেখে প্রকাশ করতে। একইসঙ্গে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ   কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে : শুভশ্রী গাঙ্গুলী

সাবা সম্প্রতি তার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন, যদিও তিনি জানিয়েছেন এখনো পুরোপুরি সুস্থ হননি। নতুন এই প্রজেক্ট নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত এবং দ্রুত শুটিং শুরু করতে চান। বরাবরের মতোই নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   উইল স্মিথের বিরুদ্ধে পুরুষ সহশিল্পীকে হেনস্তার অভিযোগ

এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবা। সাবা জানান, দর্শকদের ভালোবাসা আর শুভকামনাই তাকে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে সাহায্য করেছে।

সাবা কামার তার অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করার ব্যাপারে আশাবাদী। নতুন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি সাবা। তবে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাদের প্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখতে পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST