৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের পথসভায় এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গ্রেনেড নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সীমান্তে আর বাহাদুরি সহ্য করব না। আমাদের ভাইদের ওপর যদি আর একটাও আগ্রাসন হয়, তাহলে আমরা সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা করবো। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো।

রবিবার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কলেজ চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। গণহত্যার বিচার চেয়েছি, চেয়েছি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের স্বীকৃতি।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে পরিত্যক্ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এখানে কর্মসংস্থান নেই, মানুষ শিক্ষা ও চিকিৎসায় অবহেলার শিকার। এই বৈষম্য দূর করতে হবে। আম ও রেশমের জন্য এই জেলা বিখ্যাত হলেও সেগুলোকে বিশ্বদরবারে তুলে ধরতে কোনো সরকার উদ্যোগ নেয়নি।

সকালে এনসিপির গাড়িবহর নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। শহরের শান্তিমোড় থেকে শুরু হয় পদযাত্রা, পরে কলেজ চত্বরে এসে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। এছাড়া ক্লাব সুপার মার্কেট এলাকায় এনসিপির জেলা কার্যালয়েরও উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ   নওগাঁ জেলায় পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

পথসভায় আরও উপস্থিত ছিলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ শতাধিক কেন্দ্রীয় নেতা।

সভা শেষে এনসিপির গাড়িবহর রাজশাহীর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST