৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার জাহাজ থেকে তেল ছড়াচ্ছে সমুদ্রে

অনলাইন ডেস্ক : রাশিয়ার জাহাজ থেকে তেল ছড়াচ্ছে সমুদ্রে। আর সমুদ্রের পানিতে ভেসে সেই তেল ক্রিমিয়ার সমুদ্র সৈকতে এসে পৌঁছেছে বলে প্রশাসন জানিয়েছে। এতে দেখা দিয়েছে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দুইটি ট্যাঙ্কার মাঝসমুদ্রে বিপর্যয়ের মুখে পড়েছে। দুটি থেকেই বিপুল পরিমাণ তেল বের হচ্ছে। যা সমুদ্রে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানিয়েছে, ক্রিমিয়ার উপকূলে পৌঁছেছে সেই তেল।

যে দুটি ট্যাঙ্কার থেকে তেল বের হচ্ছে তাদের নাম ভলগনেফ্ট ২১২ এবং ভলগনেফ্ট ২৩৯। সব মিলিয়ে ৯ হাজার ২০০ টন তেল আছে জাহাজ দুটিতে। গত মাসে সমুদ্রে একটি ঝড়ের মুখে পড়েছিল জাহাজ দুটি, তখনই জাহাজ দুটি বিকল হয়ে যায়।

আরও পড়ুনঃ   ভারত সরকারের বিভিন্ন রাজ্যে মহড়ার নির্দেশ গভীর তাৎপর্যপূর্ণ

এদিকে জাহাজ দুটির ভালোই বয়স হয়েছে বলে রাশিয়ার প্রশাসন জানিয়েছে। এখনও পর্যন্ত বিকল জাহাজ থেকে তেল অন্য জাহাজে স্থানান্তরিত করা যায়নি। ফলে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে। এর ফলে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, একটি বড় স্বেচ্ছাসেবক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়, তা তারা পর্যালোচনা করে দেখবে। সমুদ্র থেকে তেল পরিষ্কার না করলে বিপর্যয় ঘটতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

১০ হাজারেরও বেশি মানুষ জলজ প্রাণীদের উদ্ধারের কাজে নেমেছেন বলে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে। পরিষ্কার করার চেষ্টা হচ্ছে বালিও। ৭৩ হাজার টন বালি সমুদ্র সৈকত থেকে তুলে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে। প্রায় দুই লাখ টন বালির মধ্যে তেল মিশে গেছে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের অভিযোগ, একুশ শতকে কৃষ্ণসাগরে এত বড় বিপর্যয় ঘটেনি। রাশিয়া এখনও পুরোনো জাহাজ ব্যবহার করছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST