৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

অনলাইন ডেস্ক : ইসরাইলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল, গাজা সিটি এবং মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ   গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৯

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

এরআগে তেল আবিব জানায়, হামাসকে পুরোপুরি পরাজিত করার লক্ষ্যে হামলা জোরদার করেছে নেতানিয়াহু সরকার। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয়।

সেদিনের হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সরকারি তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করেছে এএফপি।

আরও পড়ুনঃ   গাজা সংঘাতের 'নিষ্ঠুরতম অধ্যায়ের’ নিন্দায় জাতিসংঘ প্রধান

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৮ মার্চ থেকে ইসরাইল নতুন করে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে আরো ৪ হাজার ৩৩৫ জন নিহত হয়েছেন। ফলে চলমান যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬০৭ জনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST