২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার: গ্রেফতার ২

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর রাজপাড়া ও পবা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৯.২ লিটার বাংলামদ, ৩ লিটার দেশীয় চোলইমদ, ৩৩ পিস ইায়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: বুলবুলি বেগম (৫৩) ও মো: আফজাল হোসেন (৩৫)। বুলবুলি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় মৃত মাহাবুলের স্ত্রী। অপর আসামি রাজশাহী জেলার বাগমারা থানার জাংগালপাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ-এর সার্বিক তত্ত্বাবধানে মহানগরী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় এসআই মো: ফারহান হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় এক বাড়িতে বাংলা মদ ও দেশীয় চোলাইমদ বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   ‘ভিডিও কল দিলে ধরো না কেন? একবারে ফেল করাই দিমু’- ড. মনির

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৭ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলি বেগমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯.২ লিটার বাংলামদ, ৩ লিটার দেশীয় চোলইমদ ও নগদ অর্থ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   নগরীতে সার্টিফিকেট জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

অপর একটি অভিযানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম বিকাল পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার বড়গাছি কুঠিপাড়া এলাকা হতে আসামি আফজাল হোসেনকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া ও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST