২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে আগুনে পুড়ে সময় টিভি’র সাংবাদিক শিশুকন্যার মৃত্যু

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সময় টিভি’র সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র সন্তান ৯ মাসের শিশুকন্যা আলিজা খাতুন আগুনে পুড়ে মারা গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের শিমুলতলা গ্রামে সাংবাদিক আলতাফ হোসেনের বাড়িতে আগুন লেগে বসবাসের ৪টি কক্ষ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হওয়ার পর সকলেই বের হয়ে নেভাতে এসে আর ঘরে ফিরে যেতে পারেনি। এরই মধ্যে আটকে পড়ে শিশুকন্যাটি এবং সেখানেই পুড়ে সে মারা যায়। শিশুটির মা আগুন টপকিয়ে উদ্ধার করার চেষ্টা করার সময় আকস্মিক অজ্ঞান হয়ে যায়। এতে সে কিছুটা আহত হয়। রাতেই স্থানীয় চিকিৎসক ডেকে তাকে চিকিৎসা করানো হয়। নিহত শিশুটির পিতা আলতাফ হোসেন সময় টিভি’র প্রধান কার্যালয়ে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। সাংবাদিক আলতাফ ওই এলাকার কায়েস মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গৃহবধূর বিষপান, সাতদিন পর মৃত্যু

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, আগুনে আনুমানিক ১০ লক্ষ টাকার আসবাবপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST