১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে গৃহবধূর বিষপান, সাতদিন পর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে বিথী (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের হাসানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে কয়াস বিলপাড়া গ্রামের বাসিন্দা আবু বকরের মেয়ে বিথির সাথে উপজেলার শ্যামপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকতো। স্বামীর সাথে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সবার অগোচরে কীটনাশক পান করেন বিথী। বিষক্রিয়া শুরু হলে ঘটনা জানাজানি হয়। এরপর পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কয়েকদিন চিকিৎসার পর তার অবস্থা খারাপ হলে গত মঙ্গলবার তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনদিন চিকিৎসার পর অবশেষে গতকাল শনিবার রাত ১০ টার দিকে তিনি মারা যান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST