১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অভিষেকের সঙ্গে প্রতিদিনই ঝগড়া করেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক : পুরো বছর ধরেই বি-টাউনে যে বিষয়টি নিয়ে কমবেশি চর্চা হয়েছে, তা হলো ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ প্রসঙ্গ। শোনা যাচ্ছে, বহুদিন ধরেই নাকি তারা আলাদা থাকেন। যদিও এই বিবাহ বিচ্ছেদ নিয়ে এখনও কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি দম্পতির কেউই।

তবে যা রটে, তার কিছু তো বটে! বিচ্ছেদের গুঞ্জনের মাঝে হঠাৎই একের পর এক সাক্ষাৎকার ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। আবার কিছুদিন আগে অভিষেকের বিয়ের আংটি না পরা আঙুলের ছবি প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরও জোরালো হয়। সেখানে অভিষেক নিজেই বলেছিলেন, যতদিন আঙুলে আংটি থাকবে, ততদিন এই নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। কিন্তু সম্প্রতি আংটি তার আঙুলে না থাকায়, এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি

এদিকে এক জনপ্রিয় ম্যাগাজিনে দেওয়া আরেক সাক্ষাৎকারও ভাইরাল। সেখান থেকে জানা গেল, অভিষেকের সঙ্গে নাকি প্রতিদিনই ঝগড়া করেন ঐশ্বরিয়া!

সেই সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয়েছিল, তাদের মধ্যে ঝগড়া হয় কি না? উত্তরে ঐশ্বরিয়া বিন্দুমাত্র না ভেবে বলেছিলেন, ‘প্রতিদিন হয়। এমনকি প্রতি রাতে শুতে যাওয়ার আগে ঝগড়া হবে না, এমনটা হতেই পারে না। এখন একঘেয়ে হয়ে গেছে বিষয়টি।’

আরও পড়ুনঃ   পরেশজি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন, কাঁদলেন অক্ষয়

তবে সেখানে পাশে বসে থাকা অভিষেক বচ্চন স্পষ্ট করে দেন যে, সে লড়াইয়ের মানে লড়াই নয়। এটা লড়াইয়ের থেকে অনেকাংশ বেশি অসম্মতি। সেগুলো কোনোটাই গুরুতর নয়। এগুলো তো স্বাস্থ্যকর। নয়তো সম্পর্ক খুব একঘেয়ে হয়ে পড়ে। তাই পিলো ফাইটটা তারা বজায় রেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST