২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পরেশজি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন, কাঁদলেন অক্ষয়

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’–র তৃতীয় পর্ব নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিনেতা পরেশ রাওয়াল ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘ক্যাপ অফ গুড ফিল্মস’।

গত ১৮ মে সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টের মাধ্যমে পরেশ নিজেই জানিয়েছেন, তিনি আর ‘হেরা ফেরি ৩’-তে থাকছেন না। এরপরেই ‘বাবুরাও’কে আইনি নোটিশ পাঠায় সিনেমাটির প্রযোজনা সংস্থা।

তবে এই ঘটনায় চূড়ান্ত হতাশ পরিচালকের আসনে বসা প্রিয়দর্শনও। তার কথায়, ‘সবে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হেরা ফেরি ৩ করব। অক্ষয় তো এতটাই আশাবাদী ছিল যে ফ্র্যাঞ্চাইজির স্বত্বই কিনে নিয়েছে। কয়েকদিন আগেই আইপিএল টিজার ও একটি দৃশ্য আমরা তিনজন একসঙ্গে শ্যুট করলাম। অথচ হঠাৎ করে এমন সিদ্ধান্ত?’

আরও পড়ুনঃ   বোনকে সামলান, সামনে পড়লে থাপড়াবো- বুবলীকে পরীমণি

প্রিয়দর্শনের আরও বিস্ফোরক দাবি, এই সিদ্ধান্তের কথা নাকি তাকে একবারও জানাননি পরেশ। বরং ফোন করলেও তিনি বার্তা পাঠিয়ে বলেন, “প্লিজ কল করবেন না। এটা আমার সিদ্ধান্ত, আপনার সঙ্গে কোনও সম্পর্ক নেই।”
প্রিয়দর্শনের কথায়, “আমি খুব আহত ও হতবাক। আমরা তো একসঙ্গে ‘ভূত বাংলো’ ছবির শ্যুটিংও করলাম সম্প্রতি! এই সিদ্ধান্তের কথা যদি আগে বলতেন, আমি অন্তত প্রস্তুত থাকতে পারতাম।”

অক্ষয়ের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়দর্শন বলেন, “পরেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল। সে কান্নাজড়িত কণ্ঠে আমাকে বলেছিল, ‘প্রিয়ন, উনি আমাদের সঙ্গে এটা করছেন কেন?’ এটা খুবই দুঃখজনক। এখন অক্ষয় যে আইনি পদক্ষেপ নিচ্ছে, সেটা একেবারেই তার উপর বর্তানো অন্যায়ের প্রতিক্রিয়া।”

আরও পড়ুনঃ   বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন মেহের আফরোজ শাওন

পরেশ যদিও এক সাক্ষাৎকারে বলেছেন, তিনিই প্রথম পরিচালক ও অন্য কলাকুশলীদের নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন প্রিয়দর্শন। তার স্পষ্ট বক্তব্য, “পরেশ কখনও জানাননি যে ছবিটা ছেড়ে দিচ্ছেন। তার কাছ থেকে আমি শুধু একটা মেসেজ পেয়েছি যে, সে ছবিটা করবে না, কিন্তু আমার প্রতি ওর কোনও রাগ নেই।”

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পেয়েছিল হেরা ফেরি, যার দ্বিতীয় পার্ট এসেছিল ২০০৬-এ। ‘হেরা ফেরি ৩’–এর ঘোষণা হয় ২০২৩ সালে এবং চলতি বছর জানুয়ারিতে নিশ্চিত করা হয় যে এটি পরিচালনা করবেন প্রিয়দর্শন। তবে এখন এই ছবির ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেটাই দেখার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST