২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করছেন নাগা, প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্থার

অনলাইন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। আগামী ৪ ডিসেম্বর বসছে বিয়ের আসর। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে দাম্পত্যে ইতি টেনে শোভিতার সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছিলেন নাগা। সেই প্রেমকে এবার পরিণতি দিতে প্রস্তুত দক্ষিণী অভিনেতা। বিয়ের হইচইয়ের মধ্যেই চর্চায় উঠে এসেছে সামান্থার বিস্ফোরক মন্তব্য।

সম্পর্কে থাকাকালীল, সামান্থার কথায় প্রায়ই উঠে আসত নাগার প্রসঙ্গ। প্রেমময় অভিব্যক্তিতে ভালোবাসার কথা বলতেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাই কি প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের আগে সামান্থার এই মন্তব্য? প্রশ্ন উঠছে নেটমহলে।

আরও পড়ুনঃ   ১৫ বছরের বড় অভিনেতাকে বিয়ে, ১৭ বছরে সন্তানের মা হন অভিনেত্রী

কী বলেছেন সামান্থা? কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’। এই সিরিজ সংক্রান্ত একটি চ্যাট শোতে সামান্থার মন্তব্য নজর কেড়েছে সকল।

যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ ধওয়ানও। বরুণ সামান্থাকে প্রশ্ন করেন, কোথায় অর্থ ব্যয় করে মনে হয়েছে, অপ্রয়োজনীয় জায়গায়া টাকা খরচ করেছো? এর উত্তরে সামান্থা জানান, প্রাক্তনকে দামি দামি উপহার কিনে দেওয়া অপ্রয়োজনীয় খরচ ছিল।

নাগার বিয়ের ঠিক আগেই অভিনেত্রীর এই মন্তব্যে নেটপাড়ার বাসিন্দারা মনে করছেন, এখনও সামান্থার হৃদয়ের ক্ষত সেরে ওঠেনি। পুরোনো সম্পর্কের কথা হয়তো ভুলতে পারেননি অভিনেত্রী।

আরও পড়ুনঃ   আজীবন সম্মাননায় অস্কার জিতলেন টম ক্রুজ

করণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, তার হৃদয়ে পৌঁছানোর দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে।

এদিকে দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো।

হায়দরাবাদের বান্‌জারা হিল্‌সে ২২ একরজুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিয়োয় নাগা-শোভিতার বিবাহ-বাসর বসতে পারে। জানা গেছে, সকল অনুষ্ঠান পালিত হবে শোভিতাদের পরিবারের নিয়ম অনুসারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST