১৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে টি–টোয়েন্টি শেখালো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : ম্যাচ চলাকালেই টুইটারে পাকিস্তান ক্রিকেটের ভক্তদের মন্তব্য, পাকিস্তান ২০ ওভারের ক্রিকেট খেলতে জানে হয়ত, তবে সেটা ৭ ওভারে নেমে এলে কীভাবে খেলতে হয় তা বাবর-রিজওয়ানদের জানা নেই। পাকিস্তান ক্রিকেট ভক্তদের এমন ক্ষোভ অমূলক না কোনোভাবেই। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যে পাকিস্তানকে দেখা গেছে, তা বেশ বিব্রতকরই বটে।

২০ ওভারের ম্যাচ নেমে এসেছে ৭ ওভারে। তাতে গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুলে দলের স্কোর নিয়েছেন ৯৩ পর্যন্ত। আর ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিব্রতকর রেকর্ড গড়েছে পাকিস্তান। ১৬ রানেই তারা হারিয়েছে ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান এর আগে আর কখনোই এত দ্রুত ৫ উইকেট হারায়নি। শেষ পর্যন্ত ম্যাচটা আর জেতা হয়নি তাদের।

আরও পড়ুনঃ   রাজশাহীর লক্ষ্মী নারায়ণ মন্দিরের প্যান্ডেলে বিশাল বার্তা 

২৯ রানে হারের ম্যাচে ৬৪ রানে ৯ উইকেট নিয়ে পাকিস্তান শেষ করেছে নিজেদের ইনিংস। ওভার দ্রুত ফুরিয়ে আসায় আরেক লজ্জা থেকে বেঁচেছে মোহাম্মদ রিজওয়ানের দল। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৭৪ রান। কে জানে, ওভারের দৈর্ঘ্য খানিক বাড়লে হয়ত সেটাও ভেঙে ফেলত ম্যান ইন গ্রিনরা।

ব্রিসবেনে ৭ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই ঝড়ের আভাস দেন ফ্রেজার-ম্যাকগার্ক। তবে টি-টোয়েন্টির আলোচিত এই ক্রিকেটার ব্যর্থ হয়েছেন এদিনও। প্রথম ওভারে ৭ রান তোলা ফ্রেজার ম্যাকগার্ক পরের ওভারে প্রথম বলেই ক্যাচ দেন নাসিম শাহের বলে।

তিনে নেমে গ্লেন ম্যাক্সওয়েল খেললেন ম্যাচের পার্থক্য গড়ে দেয়া ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস। মাঠের চারপাশেই খেলেছেন এই ব্যাটার। ওয়ানডে সিরিজে একেবারেই ছন্দহীন ম্যাক্সওয়েল এদিন যেন নতুন করে নিজেকে চেনালেন। অপরপাশে ম্যাথু শর্ট আর টিম ডেভিড সুবিধা করতে না পারলেও তা পুষিয়ে দিয়েছেন স্টয়নিস। ৭ বলে তুলেছেন ২১ রান।

আরও পড়ুনঃ   The Global Economic System is in Dire Need of an Overhaul

পাকিস্তান ইনিংসের হাইলাইটস বলতে গেলে একের পর এক উইকেটের পতন। সাহিবজাদা ফারহান প্রথম দুই বলে চার মারার পরেই ফিরেছেন ক্যাচ তুলে। প্রথম বলে তিন রান নিয়ে পরের বলে আউট হয়েছেন বাবর আজম। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফিরেছেন ডাক মেরে।

আটে নামা আব্বাস আফ্রিদি ১০ বলে ২০ রান করে পাকিস্তানকে লজ্জা থেকে কিছুটা মুক্তি দিয়েছেন। দুই ওভারের স্পেলে ৩ টি করে উইকেট পেয়েছেন জেভিয়ার বেরলেট এবং ন্যাথান এলিস। দুই উইকেট গিয়েছে অ্যাডাম জ্যাম্পার ঝুলিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST