১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিয়ের বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৪, বেঁচে আছেন নববধূ

অনলাইন ডেস্ক : পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত কেবল নববধূই বেঁচে আছেন বলে জানা যাচ্ছে। বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় উত্তর পাকিস্তানে একটি বাস নদীতে পড়ার পর ডুবে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। দুর্ঘটনায় একমাত্র নববধূই বেঁচে আছেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনববাবগঞ্জে হারিয়ে যাওয়া শিশু নগরীতে উদ্ধার

গিলগিট-বালটিস্তানের উদ্ধারকারী কর্মকর্তা ওয়াজির আসাদ আলি বলেন, “বাসে ২৫ জন আরোহী ছিলেন এবং এখনও পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০জন এখনও নিখোঁজ রয়েছেন।”

তিনি আরও বলেন, “নববধূ বিপদমুক্ত এবং তাকে গিলগিটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুনঃ   পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ওই এলাকার সিনিয়র পুলিশ কর্মকর্তা নায়েক আলম এএফপিকে বলেন, বাস চালানোর সময় চালক একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। চলক বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।

বিয়ের জন্য বরের পরিবার পাঞ্জাব থেকে ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) দূরে ভ্রমণ করেছিল এবং অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST