৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনববাবগঞ্জে হারিয়ে যাওয়া শিশু নগরীতে উদ্ধার

সংবাদ বিজপ্তি : চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া ৮ বছর বয়সের এক শিশুকে উদ্ধার করে বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। শিশুটি গতকাল কৌতুহলবশত চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে উঠে রাজশাহীতে এসে হারিয়ে যায়।

শিশুটি নাম মো: সিহাব (০৮)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পুরাতন বাজার এলাকার মো:জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শিশু সিহাব গতকাল ৩ মে ২০২৪ বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে রাজশাহী গামী একটি ট্রেনে কৌতুহলবশত উঠে। হঠাৎ করে ট্রেন ছেড়ে দিলে সে নামতে না পেরে রাজশাহী রেল স্টেশনে এসে নামে। রাজশাহীতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে বাটার মোড়ে আসে। সেখানে ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পায়। এ অবস্থায় শিশু সিহাবকে বোয়ালিয়া থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেডিকেল বক্সের ইনচার্জ এএসআই মো: মুকুল সিহাবের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ   মিরাজকে ছাড়াই প্রথম টেস্টে নামতে যাচ্ছে বাংলাদেশ!

রাজপাড়া থানা পুলিশ শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারে তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পুরাতন বাজার এলাকায়। এছাড়া আর কিছু বলতে পারে না। এরপর রাজপাড়া থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকার কাউন্সিলরের মাধ্যমে তার বাবা-মার সঙ্গে যোগাযোগ করে সিহাবকে উদ্ধারের বিষয়ে জানায়। পরবর্তীতে রাতে সিহাবকে তার ফুফার জিম্মায় প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

শিশু সিহাবকে ফিরে পেয়ে তার পরিবার অত্যন্ত আনন্দিত। আরএমপি পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তারা আরএমপি’র রাজপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST