৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রাক্তনের বিয়ে, নায়কের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে প্রতিশোধ সামান্থার!

অনলাইন ডেস্ক : ‘ও আন্তাভা’ গানে নাচ করে বেশ আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অবশ্য, সে সময় ওই পারফরমেন্সের ঝলকানির আগে সদ্য বিবাহবিচ্ছেদ হয় নায়িকার। অনেকে মনে করেন, বিবাহবিচ্ছেদের পর খানিকটা বদলেছেন সামান্থা, হোক সেটা কাজে বা ব্যক্তিজীবনে।

এদিকে নতুন খবর, সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য নাকি আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার গলায় মালা দেবেন। অর্থাৎ সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের আড়াই বছরের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। এদিকে নাগার সঙ্গে বিচ্ছেদের পরই সামান্থা জানিয়েছিলেন, তার মনের দরজা নাকি বন্ধ হয়ে গেছে। তবু বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সামান্থা।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ পায়েলের

যেমন, কখনও নিজের বিয়ের সাদা পোশাক ছিঁড়ে, তা পুনর্নির্মাণ করে কালো রং করেছেন। আবার বিবাহবিচ্ছেদের পরই সামান্থার ‘ও আন্তাভা’ গানে নাচ করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, এই বিচ্ছেদ কিংবা প্রাক্তন স্বামীর বিয়ের খবরেই নাকি বলিউডের নায়কের সঙ্গে নিবিড় চুম্বনে মত্ত হয়েছেন অভিনেত্রী।

এদিকে নাগা চৈতন্যের বিয়ের আগাম ঢাক বাজছিল বহুদিন ধরেই। এরই মধ্যে রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় সদ্যই মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। যেখানে জমে উঠেছে সামান্থা ও বরুণ ধাওয়ানের রসায়ন। সেখানেই বরুণের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

যদিও নায়ক বাছাই ও ছবি নির্বাচনে খুব খুঁতখুঁতে সামান্থা। তাই তো দর্শক, নেটিজেন ও সামান্থার অনুরাগীরা মনে করছেন, বিয়ের আগে এবং নাগার সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীন সেভাবে কোনও নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে যেন আর বেশি সাহসী হয়ে উঠেছেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST