১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

টেস্টে দুই যুগে সবচেয়ে ‘খারাপ’ দল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ১৪৬তম টেস্ট খেলতে কানপুরে নেমেছিল বাংলাদেশ। বৈরি আবহাওয়া আর বাজে আউটফিল্ডের কারণে সেখান থেকে ড্র-য়ের বাইরে ভিন্ন কোনো চিন্তা হয়ত ছিল না টাইগারদের সামনে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের পরেও শেষ হয়েছিল কেবলই বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ক্রিকেটীয় দক্ষতায় বাংলাদেশকে একপ্রকার লজ্জার এক হার উপহার দিয়েছে বাংলাদেশ।

এই হারের মাধ্যমে টেস্টে ১০৭তম হার দেখেছে বাংলাদেশ ক্রিকেট। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে অর্থাৎ গেলো ২৪ বছরে এরচেয়ে বেশি টেস্ট হেরেছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। ২২২ টেস্ট খেলে ক্যারিবিয়ানরা এসময় হেরেছে ১১৮টি টেস্ট ম্যাচ। ১০০ টেস্ট হারা অন্য দল ইংল্যান্ড। ১০৪ টেস্ট হারতে ইংল্যান্ড অবশ্য খেলেছে ৩১১টি টেস্ট।

জয়ের শতাংশ হিসেব করলে বাংলাদেশের টেস্ট জয়ের হার মাত্র ১৪ দশমিক ৩৮। ক্যারিবিয়ানরা বিপরীতে জিতেছে ২২ শতাংশ টেস্ট আর ইংল্যান্ডের জয়ের হার ৪৪ দশমিক ৬৯।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১০ ভূমির মালিক পেলেন সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের চেক

গেল ২৪ বছরে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বাজে ফলাফলের নজির আছে কেবল জিম্বাবুয়ের। ২০০০ সালের পর থেকে রোডেশিয়ানরা খেলেছে ৭৮ টেস্ট। যেখানে তারা জয় পেয়েছে ১০ ম্যাচে। হেরেছে ৫৬ ম্যাচে। আর ড্র করেছে ১২ ম্যাচ। জয়ের শতাংশ ১২ দশমিক ৮০।

অবশ্য প্রসঙ্গ যদি হয় ম্যাচ হারের ক্ষেত্রে। তবে জিম্বাবুয়েকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেবে বাংলাদেশ। ১৪৬ ম্যাচে ১০৭তম হারের পর বাংলাদেশের হারের শতকরা হিসেব ৭৩ দশমিক ২৯। যা বাকি যেকোনো দেশের তুলনায় অনেকটাই বেশি। এসময়ে জিম্বাবুয়ে হেরেছে ৭১ দশমিক ৭৯ শতাংশ টেস্টে। আর ওয়েস্ট ইন্ডিজের পরিসংখ্যান বলছে, এই ২৪ বছরে তাদের টেস্ট হারের শতকরা হিসেব মোটে ৫৩ দশমিক ১৫।

আরও পড়ুনঃ   বাগমারায় বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ১৫ জন আহত

কমপক্ষে ১০০ টেস্ট খেলেছে এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার। শেষ ২৪ বছরে তারা খেলেছে ২৬৪ টেস্ট। এরমাঝে জয় এসেছে ১৫৮ টেস্টে, হেরেছে ৬৪ টেস্টে। হার ৪২ টেস্টে। হারের সংখ্যা এবং শতকরা জয়ের হিসেবেও সবার চেয়ে এগিয়ে অজিরাই। জিতেছে ৫৯ দশমিক ৪০ শতাংশ ম্যাচ।

এসময় আর কোনো দেশই ৫০ শতাংশের বেশি ম্যাচ জিততে পারেনি। দুইয়ে আছে ২২৬ টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকা। ১১১ জয় নিয়ে তাদের টেস্ট জয়ের শতকরা হার ৪৯ দশমিক ১০। আর ভারত ২৫১ টেস্ট থেকে জিতেছে ৪৭ দশমিক ৭৯ শতাংশ টেস্ট। জয় এসেছে ১১৯টি ম্যাচে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST