২৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১০ ভূমির মালিক পেলেন সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের চেক

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ১০ ভূমি মালিককে ১৫ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫৯৬ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাম্মী আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কানুনগো জাকির হোসাইন সরদার ও এলএ চেক গ্রহণের জন্য আগত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার সোনার দেশকে জানান, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। রাজশাহীতে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ তাদের জমি সরকারকে দিয়েছে। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ করলে ওই এলাকায় প্রকৃত মূল্যের তিনগুণ টাকা ভূমি মালিককে দেয়া হয়। এরই অংশ হিসেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ১০ জন ভূমির মালিক। আজকে তাদের হাতে ১৫ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫৯৬ টাকার চেক দেয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ   ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিক ফারহানা ফাহিম সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে চিকিৎসা ক্ষেত্রে রাজশাহীর জেলার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তাই জেলার উন্নয়নের স্বার্থে আমার মূল্যবান জমি এই প্রকল্পে দিতে পেরে আনন্দিত হয়েছি।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর অনশন, নির্যাতনে হাসপাতালে ভর্তি

তিনি আরো জানান, কোনো দালালদের মাধ্যম ছাড়া আমি নিজে গিয়ে আমার জমির সকল কাগজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনো প্রকার হয়রানি ছাড়াই আজ ক্ষতিপূরণের ৫ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ২১০ টাকার চেক হাতে পেলাম। এসময় জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে আমাকে চেক তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST