২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ১৫ জন আহত

হেলাল উদ্দীন, বাগমারা : শালিসকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাঁকীর সাধারন চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক আ’লীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা আহতদের পরিবার থেকে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার (২ জানুয়ারী) বিকেল ৫ টায় উপজেলার মধ্যে। ওই ঘটনার পর থেকেই দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বিলমাললী বিলে মাছ চাষ শুরু করে এলাকার লোকজন। মাছ চাষে আ’লীগ ছাড়াও অন্যান্য দলের লোকজন অংশ গ্রহন করে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরই এলাকার গুটি কয়েক লোকজন বিলটি দখলে নেয়ার চেষ্টা করে। ওই গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপ’ির নেতা হাবিবুর রহমানের হস্তক্ষেপে বিলটি দখলে নিতে পারেনি প্রতিপক্ষের লোকজনেরা। মাছ চাষের সময় আ’লীগ নেতা আল মামুন ও মাহাবুবুর রহমান বাবু দায়ীত্ব পালন করেছিলেন। হিসাবরক্ষকের দায়ীত্ব পালন করেছিলেন অছিমুদ্দিন নামের এক ব্যক্তি।
মাছ ধরা হলে বিল চাষীদের সাথে স্থানীয়দের দ্ব›দ্ব শুরু হয়। ওই দ্ব›েদ্বর জেরে ইউনিয়ন ছাত্রলীরে সাবেক সাধারন সম্পাদক সোহেল শেখ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবিসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দাখিল করেন। বৃহস্প্রতিবার বিকেলে ওই অভিযোগ শুনানী ও মিমাংসার দিন ধায্যছিল। ওই মিমাংসার স্থলেই ছাত্রলীগ নেতা সোহেল শেখের পক্ষ নিয়ে বিএনপি’র লোকজনের উপর হামলা চালায়। ওই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন, গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম (২৮), বিএনপি’র কর্মী ফরহাদ হোসেন (৩০), আইনুল হক (৩৫), আসিক মাহমুদ, আ’লীগ কর্মী আয়ুব আলী (৩৮)। ঘটনার সাথে জড়িত থাকায় আ’লীক কর্মী ও ছাত্রলীগের সোহেল শেখের বড় ভাই আব্দুর রাজ্জাককে আটক করে।
গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি বলেন, সামান্য বিষয় নিয়ে আ’লীগের লোকজন বিএনপি’র কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে আহত করেছেন। এছাড়াও তারা বিলের দখল নিয়ে অন্যান্য অংশিদারদের ছাটাই করেছেন বলে অভিযোগ করেছেন। গোপনে গোপনে বিএনপি’র একটি গ্রæপ আ’লীগের লোকজনকে ইন্দন দিয়ে এই ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিল বিষয়ে অভিযোকারীর অভিযোগ সঠিক ছিল না। বাহিরে কি হয়েছে সেটা তিনি দেখেননি বলে জানিয়েছেন।
জানাতে চাইলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রæত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি শান্ত করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ   আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো জুলাই সনদ তৈরি করা : প্রধান উপদেষ্টা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST