১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটোরিকশাচালককে হত্যার মামলা

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশাচালককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে মামলা করেন মো. আবুল কামাল নামের এক ব্যক্তি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, অতিরিক্ত আইজিপি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর-রশীদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

আরও পড়ুনঃ   নারী ফুটবলারদের সঙ্গে তাবিথের বৈঠক, ঈদের পর ৫৫ জনের ক্যাম্প

বাদীর আইনজীবী মো. লিটন মিয়া এতথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, কোটা সংস্কার আন্দোলনে সমগ্র বাংলাদেশে অগণিত ছাত্র ও সাধারণ জনতা পুলিশের গুলিতে হতাহত হন। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ভিকটিম তাঁর পরিবারের সদস্যদের জন্য খাবার আনতে গিয়ে ঘটনাস্থল শেরেবাংলা নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় হঠাৎ ভিকটিম শাহাবুদ্দিনের মাথায় পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হন।

আরও পড়ুনঃ   ব্রাজিল তারকা সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখনই শুরু মুহুর্মুহু গুলি

এরপর ঘটনাস্থলের রাস্তায় ভিকটিম লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে (এনআইএনএস) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মাদপুর থানার দারুননাজাত ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST