২১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

গান ছাড়া জীবন অচল অভিনেত্রী মিমির

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমানে ‘তুফান’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলাতেই আলোচনায় তিনি। কয়েকদিন আগে তার ‘তুফান’ এর প্রচার শেষ করে কলকাতায় ফেরেন অভিনেত্রী। এখন কাজের বাইরে বেশ মুক্ত সময় কাটাচ্ছেন এই টালি নায়িকা।

অভিনয়ের পাশাপাশি যেমন রাজনীতিতে সরব অভিনেত্রী, তেমন গানের প্রতিও রয়েছে তার অসম্ভব ঝোঁক। গানকে ভীষণ ভালোবাসেন মিমি; শত ব্যস্ততার মধ্যে হলেও একটু সময় বের করেন গান করার।

এরই মধ্যে চলে আসলো বিশ্ব সংগীত দিবস। তাই দিবসটি উপলক্ষ্যে ভারতীয় গণমাধ্যমে নিজের গানের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেন তিনি।

 

মিমি মনে করেন তার জীবনে গান বিষয়টি না থাকলে অচল হয়ে পড়তো তার জীবন। এমনকি বেঁচে থাকতেও তার কষ্ট হত, হারাতেন নিজের অস্তিত্ব। তবে মিমি যে পেশাদার গায়িকা এমন তো না। অভিনয় জীবনেই তার ব্যস্ততা বেশি। এর মাঝেও কীভাবে গান নিয়ে তার সময় কাটে, সে বিষয়টিও ভক্তদের কাছে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন অভিনেত্রী

মিমির কথায়, ‘গান ছাড়া হয়তো আমার অস্তিত্বই থাকত না। বলা ভাল, জীবনযুদ্ধে টিকে থাকতে পারতাম না। পেশার তাগিদে বা খ্যাতির জন্য গান করি না আমি। কেবল নিজের জন্যই গান গাই।

যে অনুরাগীদের আমার গান ভাল লাগে, তারাই শোনেন। আমি কখনও গান শিখিনি। কিন্তু গানের সঙ্গে এতটাই ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছি যে, গান ছাড়া জীবন কল্পনাও করতে পারি না।’

আরও পড়ুনঃ   হঠাৎ কেন বিয়ের সাজে অপু বিশ্বাস

অভিনেত্রী বলেন, ‘মনখারাপের রাতে আমি আর মা পুরোনো দিনের গান গাই। আধুনিক গানের তুলনায় লতা-কিশোরের গানের দিকে আমার ঝোঁক বেশি। আমি কয়েকটি মিউজিক ভিডিওতে গান করেছি, রবীন্দ্রনাথের প্রেমের গান।

আমার মনে হয় একবার ‘গীতবিতান’-এর প্রেম পর্যায়ের গানের সঙ্গে একাত্ম হয়ে গেলে তার থেকে রোম্যান্টিক আর কী হতে পারে! প্রেম, ভালবাসা বা বিরহের গান, সব হয়তো জানি না, যতটুকু পারি করি আর কি।’

 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশে ‘ভাল্লাগছে না’ শিরোনামে গান গেয়ে আলোচনায় এসেছিলেন মিমি চক্রবর্তী। টিএম রেকর্ডসের উদ্যোগে সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটি প্রকাশিত হয়েছিল ইউটিউবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST