২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

অনলাইনে কোপা আমেরিকা দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক : অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু কোপা আমেরিকার জমজমাট লড়াই। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৬ টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠছে অঞ্চলভিত্তিক এই ফুটবল মহারণের।

২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট।

যেখানে ‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বেই মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।

আরও পড়ুনঃ   রাসিকের রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঘোষিত ফিক্সচার অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।

আরও পড়ুনঃ   পিসিবির এশিয়া কাপ বয়কটের হুমকি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সাবেক সভাপতির

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ। জানা গেছে, বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে।

এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST