২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগরভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন খোকন, প্রধান কর নির্ধারক মোঃ গোলাম রাব্বানী, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমদ শিমুল। রাসিকের রাজস্ব বিভাগের কর ধার্য শাখা আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান কর নির্ধারক এস এম মহিউদ্দিন। আরও বক্তব্য রাখেন উপ-প্রধান কর নির্ধারক মোঃ মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপ ট্যাক্সেশন কর্মকর্তা মোকসেদ আল হাদী রনি, উপ ট্যাক্সেশন কর্মকর্তা আরিফুল আমিন, কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন।

আরও পড়ুনঃ   পর্যাপ্ত খাদ্য মজুত রেখেই আমরা যাব : উপদেষ্টা

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল আলমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। বিদায়ী রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল আলম তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ ব্যক্ত করে প্রত্যেককে সিটি কর্পোরেশনে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান। অনুষ্ঠানে বিদায়ী রাজস্ব কর্মকর্তাকে কর আদায় শাখা, করধার্য শাখা, লাইসেন্স শাখা, উপযানবাহন শাখা, জনসংযোগ শাখা পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   ভুল সিগন্যালে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ

রাসিকের উপ-প্রধান কর নির্ধারক কর্মকর্তা মোঃ লুৎফুর হায়দার স্বপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ প্রধান পরিচছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, উপ-সহকারী প্রকৌশলী সানারুল হক ছবি, লাইসেন্স পরিদর্শক সেকেন্দার আলী, পরিছন্ন পরিদর্শক মোফাজ্জল হোসেন, ভান্ডার কর্মকর্তা মোঃ আহসান হাবিবসহ কর আদায়, লাইসেন্স, করধার্য শাখা, উপযানবাহন শাখা, হিসাব শাখা, জনসংযোগ শাখা, পরিচ্ছন্ন শাখা, প্রকৌশল শাখা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST