১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাভিনার ১০০ কোটি রুপির মানহানির মামলা

অনলাইন ডেস্ক : কয়েক দিন আগেই মাঝরাস্তায় ভারতীয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ওপর চড়াও হয়েছিলেন একদল লোক। তাঁরা অভিনেত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন অভিনেত্রীর আইনজীবীরা।

কয়েক দিন আগে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কয়েকজন নারীকে ধাক্কা দিয়েছেন। সেখানে আরও দাবি করা হয়, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি।

আরও পড়ুনঃ   প্রেম ভেঙেছে শ্রীলেখার! মন খারাপ নিয়ে যা বললেন অভিনেত্রী

পাশাপাশি গায়েও হাত তোলার অভিযোগ আনা হয়। অন্যদিকে রাভিনার দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেন। গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনা অভিযোগ করেন।


সেই ঘটনার পরই সেখানে উপস্থিত মানুষের কাছে রাভিনাকে হেনস্তা হতে হয়। আর তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। ওই ভিডিওর মাধ্যমে অভিনেত্রীর মানহানি করার চেষ্টা করেন এক ব্যক্তি, এমন অভিযোগ করা হয়েছে মানহানির মামলায়।

আরও পড়ুনঃ   ‘এই পোশাক পরবে না, চুলও খোলা রাখবে না’, গৌরীকে শাহরুখ


রাভিনার আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজের একটা অংশ সামনে এনে ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীর সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে।

ঘটনা ঘিরে তৈরি হওয়া জটিলতা যে আরও বাড়ল, তাই বলা যায়। এবার পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে অভিনেত্রীর অনুরাগীদের।

এক নেটিজেন লিখেছেন, ‘অনেক সময়ে এ রকম ঘটনায় সেলিব্রিটিরা কোনও কড়া পদক্ষেপ করেন না। জটিলতা চান না বলে। তবে রাভিনা ব্যতিক্রম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST