১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিদায়ের পর মুখ খুললেন শহীদ আফ্রিদি

অনলাইন ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। এর আগে যখন পরপর দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান, তখন শহীদ আফ্রিদি বলেছিলেন বিশ্বকাপ শেষ হলে সব (প্রতিক্রিয়া) বলবেন। তখন বাবর আজমকে নিয়েই যে তিনি মুখ খুলতে যাচ্ছেন সেই ইঙ্গিতও মিলেছিল।

গতকাল পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে এই কিংবদন্তি বলেন, ‘যদি শাহিনকে বিশ্বকাপের কথা ভেবে অধিনায়ক করা হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত বহাল রাখা উচিৎ ছিল। আমার মনে হয় বাবরেরও তাকে সমর্থন করা এবং বলা উচিৎ ছিল যে, ‘‘না, আপনারা (পিসিবি) তাকে অধিনায়ক বানিয়েছেন। আমরা তার অধীনে খেলতে প্রস্তুত। আমি তাকে সমর্থন করে তার অধীনে খেলতে চাই।’’ এই রকম অবস্থান নেওয়া দরকার ছিল বাবরের। এই উদাহরণ তৈরি করলে বাবরও অনেক বেশি সম্মান পেত।’

আরও পড়ুনঃ   ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস

তবে কেবল বাবরকেই দোষ দিচ্ছেন না আফ্রিদি, এজন্য নির্বাচক কমিটিরও দায় দেখছেন। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক বলেন, ‘এতে পুরো বাবরের দায় নয়, কারণ নির্বাচক কমিটিতেই একে অপরের ওপর দায় চাপানোর মতো লোক আছে। তাদের মধ্যে কাউকে আবারও বলতে শুনেছি যে ‘‘বাবর অধিনায়কত্ব কিভাবে করতে হয় জানেই না।’’’

এদিকে, পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন উঠেছে– বিশ্বকাপের পর বর্তমান স্কোয়াডে থাকা ৬-৭ জন ক্রিকেটার বাদ পড়তে পারেন। তবে এমনটা করা সম্ভব নয় বলেও ব্যাখ্যা দিয়েছেন শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘আমরা কয়েকদিন ধরে শুনতেছি ৮-৯ জন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হবে। এটি সম্ভব নয়, আপনি তখনই ক্রিকেটারদের বাদ দিতে পারেন, যখন দেখবেন তাদের জায়গায় খেলার জন্য পর্যাপ্ত ক্রিকেটার অপেক্ষায় আছে। যদি বাবরকে বাদ দিতে চান, তার মতো কেউ আছে? মোহাম্মদ রিজওয়ানের মতো সক্ষম কেউ আছে, যে তার বিকল্প হতে পারবে? এসব কথা তখনই বলা সম্ভব, যখন আপরার বেঞ্চ যথেষ্ট শক্তিশালী থাকে।’

আরও পড়ুনঃ   রাজশাহী ও গোদাগাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

পাকিস্তানের হতাশাজনক এই অবস্থা কাটিয়ে উঠতে ঘরোয়া ক্রিকেট খেলায় মনোযোগী হওয়ারও পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ঘরোয়াতে খেলা ক্রিকেটাররা আরও সম্মান পাওয়া দরকার বলেও মনে করেন আফ্রিদি, ‘ঘরোয়াতে খেলা ক্রিকেটারদের সম্মান দেওয়া উচিৎ। বিশেষ করে অনেক বছর ধরে সেখানে ভালো পারফর্ম করা সালমান আলি আগা, সৌদ শাকিল, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ আলিদের মতো ক্রিকেটারদের। যদি তাদের জাতীয় দলে এনে মাত্র তিন ম্যাচ দেখেই বিচার করে ফেলি সেটি অন্যায় হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বকাপ দলে থাকা আজম খান অথবা সাইম আইয়ুব, সবারই ন্যূনতম দুই বছর ঘরোয়া ক্রিকেট খেলা এবং তাদের ফিটনেস বজায় রাখা উচিৎ। নির্বাচক কমিটিকেও ভাবতে হবে এবং নিশ্চিত করে ক্রিকেটারদের বলে দিতে হবে যে, ‘‘যদি তুমি পাকিস্তান দলে খেলতে চাও, তাহলে এই এই কাজ করতে হবে।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST