১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বেবি পাউডার কেলেঙ্কারি : ৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে জনসন

অনলাইন ডেস্ক : নিজেদের জনপ্রিয় পণ্য বেবি ট্যাল্ক পাউডার ব্যবহারের জেরে যেসব ক্ষতিগ্রস্ত যেসব মার্কিন নাগরিক মামলা করেছেন, তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে আরও ৭০ কোটি ডলার প্রদান করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি এবং চিকিৎসা সামগ্রী ও প্রসাধান প্রস্তুতকারী জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। ক্ষতিপূরণের ৪৪ কোটি প্রদান করা হবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের মামলাকারীদের।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে লেটিশিয়া জেমস বলেন, ‘জনসন অ্যান্ড জনসনের ট্যাল্ক পণ্য ব্যবহারের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থ দিয়ে তার ক্ষতিপূরণ সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে মার্কিন প্রশাসন এই কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনতে বদ্ধ পরিকর।’

আরও পড়ুনঃ   ইসরায়েল ইরানকে পাল্টা আঘাত করবে: নিরাপত্তা বিশ্লেষক

বিশ্বজুড়ে একসময় ব্যাপক জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের বেবি পাওয়ারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টসের উপস্থিতির অভিযোগ ওঠে ২০১৮ সালে। পরীক্ষায় সেই অভিযোগ প্রমাণিতও হয়।

তারপর দেশটির ৫০টি অঙ্গরাজ্যে মধ্যে ৪২টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন আদালতে জনসন অ্যান্ড জনসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন শত শত নারী। মামলাকারীদের অনেকেই এজাহারে জানান, এই বেবি পাউডার ব্যবহারের পর ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তারা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে কয়েকজন মামলাকারীর মৃত্যুও হয়েছে। তাদের সবার মৃত্যুর কারণ ডিম্বাশয়ের ক্যানসার।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ১৬ হাজার ৪৮০ ফিলিস্তিনি শিশু

এই পরিস্থিতিতে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে ২০২০ সালে বাজার থেকে নিজেদের সব বেবি ট্যাল্ক পাউডার প্রত্যাহার করে নেয় জনসন অ্যান্ড জনসন। ১৯৭১ সাল থেকে এই পণ্য তৈরি করে আসছিল কোম্পানি।

২০২২ সালে এক বিবৃতিতে ট্যাল্ক পাউডার আর তৈরি করবে না বলে ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন।

এর আগে গত বছর এপ্রিলে মামলাকারীদের ৮৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিল জনসন। সেই হিসেবে এবার দ্বিতীয় দফা ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানিটি।–সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST