২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রমজান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে।

আসন্ন এই পবিত্র মাসকে সামনে রেখে দেওয়া এক ভিডিও বার্তায় গুতেরেস একথা বলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার আসন্ন পবিত্র রমজান মাসের জন্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তার “উষ্ণ শুভেচ্ছা” জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এই উপলক্ষ্যে আমি তাদেরকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেছেন, “রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে।”

জাতিসংঘের প্রধান বলেন, রমজান হলো “পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ” এবং “কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।”

আরও পড়ুনঃ   বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

“গাজা এবং এর বাইরেও বিস্তৃত অঞ্চল যেমন— সুদান, সাহেল এবং তার বাইরে বিভিন্ন অঞ্চলের দিকে” ইঙ্গিত করে গুতেরেস বলেছেন: “যারা বাস্তুচ্যুতি এবং সহিংসতার মধ্যে এই পবিত্র সময়টি কাটাবেন, আমি তাদের সহায়তার জন্য একটি বিশেষ বার্তা প্রকাশ করতে চাই। আমি সেইসব ভুক্তভোগী মানুষের সাথে আছি।”

তিনি বলেন, “এবং আমি শান্তি ও পারস্পরিক সম্মানের আহ্বান জানাতে রমজান পালনকারীদের সাথে যোগ দিচ্ছি”। রমজান মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পরিদর্শনে তার বার্ষিক ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন: “এই কাজগুলো বিশ্বকে ইসলামের আসল চেহারা মনে করিয়ে দেয়।”

প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস। রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের একটি।

আরও পড়ুনঃ   কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা

আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর বাংলাদেশের মুসল্লিরা ২ মার্চ প্রথম রমজান পালন করবেন।

উল্লেখ্য, ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST