১০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রামেবিতে ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : আজ ১০জুন (সোমবার) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামেবির অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ও আহব্বায়ক শুদ্ধাচার ও নৈতিকতা কমিটি ডা. মো. জাকির হোসেন খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোবধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
উদ্বোবধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, “জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুদ্ধাচার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। শুদ্ধাচার যেমন রষ্ট্রের জন্য গুরুত্বপূর্ন তেমনি ব্যক্তি জিবনে পরিবারের জন্য এর গুরত্ব রয়েছে। সবগুলো প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে শুদ্ধাচারের লক্ষ্য অর্জন করতে পারলে সমন্বিতভাবে এগিয়ে যাবে রাষ্ট্র। আশা করছি, আজকের এই প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শুদ্ধাচারের ক্ষেত্রেও তাদের উদ্বুদ্ধ করবে। গুণগত মান বজায় রেখে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব। প্রশিক্ষণ কর্মশালা রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরপিএটিসি রাজশাহীর উপ-পরিচালক আ.ত.ম আব্দুল্লাহেল বাকি। সভাটি উপস্থাপনা করেন সহকারী রেজিস্ট্রার(চ.দা.) মো: রাশেদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রামেবির সেকশন অফিসার শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কমিটির ফোকাল পয়েন্ট মিজানুর রহমান। এসময় সকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. জামাল উদ্দীন, সেকশন অফিসার তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, সাকিল আহম্মেদ, মাসুম খান, শারমিন আক্তার নূর, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা নূর-রায়হান, জাহিদ হাসান, মাহমুদুর রহমান, অফিস সহকারি কবির আহমেদ,আশরাফুল ইসলাম, সিমা আক্তার, মেহেদী মাসুদ সানি, গোলাম রহমান, আসাদুর রহমান, সানজিদা হান্নান, নাজমুল আলম ইমনসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST