৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবকে দেখেই জড়িয়ে ধরলেন পরীমণি

অনলাইন ডেস্ক : তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’তে। যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

এদিন একঝাঁক নায়িকাদের সঙ্গে নিয়ে র‌্যাম্পে হেঁটেছেন এই তারকা। শাকিবের সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, সাবিলা নূর, পরীমণি, তানজিন তিশা। এছাড়াও ছিলেন নায়ক ইমন।

মাত্রই ‘তুফান’ সিনেমার অভিনয় শেষ করে দেশে ফিরেছেন শাকিব। অনুষ্ঠানে তার লুক ছিল আলাদাভাবে নজর কাড়ার মতো।

আরও পড়ুনঃ   দীপিকাকে অন্ধকার ঘরে আটকে রেখে শাস্তি!

মঞ্চে নায়িকাদের নিয়ে র‌্যাম্পে হাঁটার আগেই ব্যাকস্টেজে শাকিব খানের সঙ্গে দেখা হয় পরীমণির। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের দেখা পেয়েই তাকে জড়িয়ে ধরতে দেখা যায় নায়িকাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সময়ের আলোচিত এই দুই তারকার আলিঙ্গনের সেই মুহূর্ত। শাকিব-পরীমণিকে একসঙ্গে দেখে দুজনের ভক্তরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিকে অনুষ্ঠানে র‌্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে এই তারকাদের। শাকিবের পরনে ছিল ‘লিলি’র লোগো সম্বলিত সাদা একটি স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস।

আরও পড়ুনঃ   বডি শেমিং নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন দীঘি

শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যার পর থেকেই মূল আয়োজন শুরু হয়। নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা।

তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST