৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নির্বাচনে জিতে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কঙ্গনা?

অনলাইন ডেস্ক : অভিনয়ের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন আগেই। এবার রাজনীতির মঞ্চেও তার জয়জয়কার। তিনি বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। হিমাচলে নিজের শহর মান্ডি থেকে এই বছর প্রার্থী হয়েছিলেন তিনি।

জয়ের পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, মান্ডির মানুষকে আমার ভালবাসা। আমি কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই জয় সকলের। এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির। ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় সনাতন ধর্মের জয়!

আরও পড়ুনঃ   শাকিবকে বিয়ে নিয়ে মুখ খুললেন ডাক্তার মিষ্টি জান্নাত

লোকসভার টিকিট হাতে পেয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমি আবেগপ্রবণ। আমি কৃতজ্ঞ, মান্ডির মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন, নরেন্দ্র মোদী জিকে বেছে নিয়েছেন।

এর আগে ফলাফল প্রকাশের দিন সকালে বিরোধী দলনেতা বিক্রমাদিত্য সিংহকে কটাক্ষ করেন কঙ্গনা। তিনি বলেন, এবার ওদের ব্যাগ গুছিয়ে নিতে হবে। বস্তুত নিজের জয় সম্পর্কে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, হুমকির সুরে তিনি জানিয়েছিলেন, একজন নারীকে অপমান করার জবাব এবার ওরা পাবে।

আরও পড়ুনঃ   সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি: আজমেরী হক বাঁধন

প্রসঙ্গত, অভিনয় থেকে রাজনীতিতে নতুন বলে অনেক কটু কথা শুনতে হয়েছিল কঙ্গনাকে। জয়ের পরে তার পাল্টা জবাব দিয়ে অভিনেত্রী বলেন, আমি সবসময় বলেছি, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ, সবকা বিকাশ উদ্যোগের সঙ্গে আছি। এখানে আমি একজন সৈনিক হিসেবে কাজ করব। তাই, আমি কোথাও যাচ্ছি না। সম্ভবত, অন্য কাউকে তাদের ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST