৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি: আজমেরী হক বাঁধন

অনলাইন ডেস্ক : গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আন্দোলনের শুরু থেকে দৃশ্যমান ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো শিল্পী সমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন তিনি।

এক বছর পার হলো সেই ঘটনার। এ উপলক্ষে আগস্টের শুরু থেকেই সামাজিক মাধ্যমে আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করছেন অভিনেত্রী। বিশেষ করে ৫ আগস্ট ২০২৪—এই দিনটির প্রতি তার আবেগ ছিল স্পষ্ট।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ফেসবুকে একটি পোস্টে বাঁধন লেখেন, “আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল! কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।”

আরও পড়ুনঃ   আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্ট দেন তিনি। তাতে তিনি জানান ৫ আগস্টের দুপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।

“যখন খবর ছড়িয়ে পড়ে, শেখ হাসিনা পালিয়ে গেছেন—জনতার গর্জনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তখন যে উল্লাস, যে বিস্ফোরণ জনতার মাঝে দেখা গিয়েছিল, তা আমি জীবনে কখনো দেখিনি। বাসায় বসে, অফিস থেকে বা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এই অনুভূতি বোঝা যাবে না। এটা বুঝতে হলে আপনাকে সেখানে থাকতে হতো।”

আরও পড়ুনঃ   আল্লাহ আমাদের রক্ষা করো : অভিনেত্রী চমক

বাঁধনের ভাষায়, “পুরো জাতি একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ নেচেছে, কেউ স্লোগান দিচ্ছিল। বাতাসে ছিল স্বাধীনতার বিদ্যুৎ। সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি বাংলাদেশের মানুষদের নিয়ে গর্বিত। কী এক বিজয়! কী এক অসাধারণ সাফল্য!”

উল্লেখ্য, আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীকালে নানা সময়ে রাজপথ ও অনলাইন মাধ্যমে সক্রিয় ভূমিকায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। সেই স্মৃতিই এখন গর্বের অধ্যায় হয়ে রয়ে গেছে তার মনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST