১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবকে বিয়ে নিয়ে মুখ খুললেন ডাক্তার মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন। ইতোমধ্যেই নায়কের জন্য পাত্রী দেখতে শুরু করেছে তার পরিবার। যদিও পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব শাকিব।

তবে গণমাধ্যম সূত্রের খবর, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। ইতোমধ্যেই একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

 

এদিকে চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই, অনেকে দাবি করছেন শাকিবের ‘হবু বউয়ের’ নাম ডাক্তার মিষ্টি জান্নাত। যিনি ঢাকাই সিনেমার একজন অভিনেত্রী। পাশাপাশি চিকিৎসকও বটে।

বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি।

এই নায়িকা বলেন, ‘শাকিব খানের বিয়ের খবরের পর থেকে অনেক সাংবাদিকই আমাকে ফোন করেছেন। তারা জানতে চেয়েছেন পাত্রী আমি কি না। কারণ ঢালিউডে চিকিৎসক পাত্রী একজনই আছেন। তবে এ বিষয়ে আমি এখনও কাউকে কিছু বলিনি। কারণ সব বলা যায় না। কিছু গুঞ্জন, গুঞ্জন হিসেবে থাকতে দেওয়াই ভালো।’

আরও পড়ুনঃ   ধোনির প্রশংসায় জাহ্নবী

শাকিব খানের সঙ্গে কাজ করার কথা চলছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘সম্প্রতি আমার সঙ্গে শাকিবের একটি সিনেমার কথা চলছে। এখন শাকিব কলকাতায় আছে। কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম একটি কাজের জন্য। আবারও একটা কাজে কলকাতায় খুব শিগগিরই যাব।’

শাকিবকে বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ইদানীং আমার সঙ্গে শাকিবের বেশি দেখা হয়েছে। আমি একজন অভিনেত্রী। সেই সঙ্গে ডাক্তারও। আমার সঙ্গে শাকিবের অনেক জানাশোনা। তাই অনেকেই ভাবছেন, শাকিবের সঙ্গে আমারই বিয়ে হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই, বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। আবার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না। এটা সময় বলবে।’

এ সময় মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয় ‘পাত্র হিসেবে শাকিবকে কেমন লাগে?’ উত্তরে এই অভিনেত্রী হাসি দিয়ে বলেন, ‘সে অনেক হ্যান্ডসাম। আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি।’

আরও পড়ুনঃ   ‘জীবনে অনেক কিছু একসঙ্গে চাইনি’

কারো একাধিক বিয়ে নিয়ে সমস্যা দেখেন না মিষ্টি জান্নাত। তিনি মনে করেন, কোনো অসুস্থ সম্পর্কে সারাজীবন থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো। অভিনেত্রীর কথায়, কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না। আপনার সঙ্গী যদি আপনার কাছে না থাকতে চায়, তবে তার সঙ্গে জোর করে থাকা ঠিক না।

অন্তত আমি সেটা করতাম না। বাঙালিদের মধ্যে একটা কালচার রয়েছে, একবার বিয়ে করেই তার সঙ্গে সারাজীবন থাকতে হবে। এটা আমি মনে করি ভুল। কারণ মনের মিল, মানসিক বোঝাপড়াটা ভালো না হলে সে সম্পর্কে ইতি টেনে ডিভোর্স বা সেপারেশনে থাকাটাই ভালো।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST