১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। রাতের আঁধারে ভ্রমণের সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।

উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ   নিজেকে খুন করার জন্য ‘কিলার’ ভাড়া করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ   মৌকে দেখে পালিয়ে যান পরীমণি, আর ফেরেননি

দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST