২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৮

অনলাইন ডেস্ক : ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস গেরাইসে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৯ জন। দক্ষিন আমেরিকার বৃহত্তম এই দেশটির ইতিহাসে ২০০৭ সালের পর কোনো একটি সড়ক দুর্ঘটনায় এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ)।

পুলিশসূত্রে জানা গেছে, শনিবার রাতে সাওপাওলো শহর থেকে উত্তরপূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশের ভিতোরিয়া দা কনকুইস্টা শহরের দিকে যাচ্ছিল বাসটি। বাসটি মিনাস গেরাইস প্রদেশে প্রবেশের পর বাসের একটি চাকা বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রায় একই সময় সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির এবং তাতে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ   সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি

এ সময় বাসটিকে পেছন থেকে বাসটিকে একটি গাড়িও আঘাত করেছিল। ভেঙেচুরে আগুন ধরে গিয়েছিলো সেই গাড়িতেও। তবে গাড়িটির যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সংঘর্ষের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ট্রাকটি। বাসটিতে আগুন ধরে যাওয়ার কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় অগ্নি নির্বাপক বাহিনী (ফায়ার সার্ভিস)। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র এএফপিকে বলেন, দুর্ঘটনার কারণে অনেক যাত্রী বাসটির ভেতর আটকা পড়েছিলেন, আগুন ধরে যাওয়ার পর বের হতে না পড়ায় জীবন্ত দগ্ধ হয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ   ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ

মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র।

মিনাস গেরাইসের গভর্নর সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবে প্রাদেশিক সরকার।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় গভীর শোক জানিয়ে বলেছেন, “আমাদের হৃদয় সবসময় এ দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রয়েছে।”

এর আগে গত নভেম্বরে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আলাগোয়াসের পার্বত্য এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৭ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST