১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা







গনধ্বনি ডেস্ক : রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। অতীতে এ বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও এখন অনেকে এসব নিয়ে মুখ খুলছেন। বিশেষ করে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা অভিনয়শিল্পীরা।

এবার এ তালিকায় যুক্ত হলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন তাকেও কাস্টিং কাউচ’র শিকার হতে হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় এই টিভি অভিনেত্রী। অঙ্কিতা জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রযোজকের শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন।

আরও পড়ুনঃ   দেশের কোনো পিতা হয় না : কঙ্গনা রানাওয়াত

অঙ্কিতা জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই পর্দায় অভিনয় করার জন্য উঠেপড়ে লাগেন তিনি। বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণী সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন। তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

অঙ্কিতা বলেন, ‘আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন পাস করেছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে চুক্তিপত্র চূড়ান্ত করতে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান সিনেমার প্রযোজকের এক সহকারী। তিনি আমাকে বলেছিলেন, আমাকে এই কাজটা পেতে হলে আগে প্রযোজকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি সেখান থেকে চলে এসেছিলাম।’

আরও পড়ুনঃ   বেশিরভাগ সময় শাড়ি পরেই থাকি : জেফার

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

 


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST