
স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছরের শিশু রামিসাকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহীর সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জুলাই যোদ্ধা মহুয়া জান্নাত মৌ বলেন, ‘মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায় এক বছরেও কার্যকর হয়নি। এ জন্য রামিসার মতো আরও এক শিশু বর্বরতার শিকার হলো। আছিয়া হত্যার দৃষ্টান্তমূলক রায় কার্যকর হলে এমন ঘটনা ঘটত না।’
তিনি বলেন, ‘আমরা এক বিচারহীনতার সমাজে বাস করছি। হতাশা থেকে রামিসার বাবা বলেছেন তিনি বিচার চান না। কারণ, তিনি জানেন বিচার পাওয়া যায় না। রাষ্ট্র যদি বিচার নিশ্চিত করতে চায়, তাহলে তারা রামিসার বাবার চ্যালেঞ্জ গ্রহণ করুক। সরকারের প্রতি আমাদের এই আহ্বান।’
প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম সাজু, শোয়েব আহমেদ প্রমুখ। এতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার ১২টায় ী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এ কর্মসূচিতেও বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার সমালোচনা করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার, মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST