৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সবুজের মায়ায় জড়ালেন পরীমণি

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা।

এবার একগুচ্ছ নতুন ছবিতে রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুললেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু ছবি প্রকাশ করেছেন পরীমণি। আধুনিক ও আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে তাকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছে।

আরও পড়ুনঃ   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

 

অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা। পরীর এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে তার গলার নেকলেসটি।

 

নেকলাইনের সঙ্গে মানানসই ক্রিস্টাল নেকলেসটি তার সৌন্দর্যে নতুন পালক যোগ করেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পরীর হাতের সেই স্নিগ্ধতা। গ্ল্যামারাস লুকের সঙ্গে তাল মেলাতে হাতে ছিল হালকা মেহেদির আলপনা, যা আধুনিক সাজে ট্র্যাডিশনাল আমেজ তৈরি করেছে।

আরও পড়ুনঃ   ভ‍্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমণি

পরীমণির মেকআপেও ছিল পরিমিতিবোধ ও আভিজাত্যের ছাপ। সফট গ্লোয়িং মেকআপ, চোখের নিখুঁত কাজ আর ন্যাচারাল লিপ কালারে তিনি যেন ধরা দিয়েছেন পূর্ণ এক এলিগ্যান্ট অবয়বে। ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। কমেন্ট বক্সে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও তার এই মোহনীয় রূপের প্রশংসা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST