১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ জাতিকে একটি স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করে চলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল জাতি, গোষ্ঠী, সম্প্রদায় এক ছাতার নিচে বসবাস করবে।

 

গতকাল খাগড়াছড়ি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলিখেলা উদ্বোধন অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মানুষ যাতে খারাপ কাজে লিপ্ত না হয়, ছাত্র-ছাত্রীরা যেন স্কুলমুখী ও কলেজমুখী হয়, সেজন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ করে দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবা, মার্শাল আর্ট, বলিখেলা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন শারীরিক কসরৎ করে তাদের শরীর ও মনকে সুস্থ রাখছে। আর এর সবকিছুই সম্ভব হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিভাবান অস্বচ্ছল খেলোয়াড়দের কল্যাণের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে রেখেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার: গ্রেপ্তার ১

 

প্রতিমন্ত্রী বলেন, বলি খেলা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ খেলায় বিজয়ী হতে হলে একজন খেলোয়াড়ের শরীরের শক্তি ও কৌশলের প্রয়োজন হয়। জনপ্রিয় এ খেলা দেখতে মাঠে হাজার হাজার মানুষ ভীড় করে।

 

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বলিখেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন হন তিনজন। বলি খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। বলি খেলা দেখতে খাগড়াছড়ি স্টেডিয়ামে হাজার মানুষের ঢল নামে। রবিন লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলি ও খাগড়াছড়ির সুমন বলি এবং সৃজন বলিকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খেলা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, চ্যাম্পিয়ন এবং রানার্সআপসহ গ্রুপ পর্বের বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST