১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

তাদের মুখোশ খোলার সময় এসেছে: মোদি

অনলাইন ডেস্ক : ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। এর মধ্যেই ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে।

ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মোদি।

সংবাদমাধ্যমটি বলছে, লোকসভা ভোটের প্রচারণার মাঝেই দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস শিবিরকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মের ভিত্তিতে রাজনীতি ও তুষ্টিকরণের রাজনীতির অভিযোগে কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো‌দি

মূলত বুধবার মহারাষ্ট্রে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই প্রচারণার ব্যস্ত কর্মসূচির মাঝে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, কীভাবে ধর্মের ভিত্তিতে দেশভাগ করা হয়েছে, তা দেশবাসীকে বলার এটাই সেরা সময়। তারপর ৭৫ বছর ধরে দেশে বিভাজনের রাজনীতি করা হয়েছে।

বুধবার দেওয়া ওই সাক্ষাৎকারে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ধর্মনিরেপক্ষতার নামে ভোটব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি করা হয়েছে। এটা এখন স্পষ্ট। সেই জন্য ওরা ভয় পাচ্ছে। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। সেটা বিজেপির পথ নয়। আমরা সংবিধানের ওপর আস্থা রাখি। এখন সময় এসেছে, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তাদের মুখোশ খুলে দেওয়ার।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত বিমান, সব যাত্রী নিহত

প্রধানমন্ত্রীর দাবি, আমজনতার এজেন্ডা আবকি বার ৪০০ পার, জনতার চাইছে, আরও একবার মোদি সরকার।

কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় এলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণতি করা হবে, সে কথাও জানিয়েছেন মোদি। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারতের রূপ দেওয়ার ভাবনার কথাও জানিয়েছেন।

সূত্র: টিভি নাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST