৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত বিমান, সব যাত্রী নিহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি ছোট ডুয়েল প্রপেলার উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চালক ও বাকি ৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৪ মিনিটের দিকে অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় ঘটেছে এই ঘটনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মার্কিন বিমান প্রস্তুত এবং পরিষেবা সংস্থা সিএসআইয়ের বিচক্র্যাফট কিং এয়ার ৩০০ সিরিজের একটি উড়োজাহাজ। জরুরি চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এটি নাভাজো নেশনের বিমান বন্দর থেকে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্ক জেলার উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটিতে একজন পাইলট, একজন সহ-পাইলট এবং দু’জন চিকিৎসাকর্মী ছিলেন। উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যেই সেটি বিস্ফেরিত হয়ে বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ   হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

নাভাজো নেশনের পুলিশ কমান্ডার এমেট ইয়াজি সিবিএস নিউজকে বলেন, “সম্ভবত উড্ডয়নের পরপরই চালক আঁচ করতে পেরেছিলেন যে উড়োজাহাজটিতে কোনো সমস্যা আছে। কারণ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিমানটি অবতরণ করার চেষ্টায় ছিল।”

আরও পড়ুনঃ   সুইডেনে সাইবার হামলা : ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত

নাভাজো নেশনের জরুরি পরিষেবা বিভাগের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল সিবিএস নিউজকে জানিয়েছেন, নিউ মেক্সিকো থেকে গুরুতর অসুস্থ এক রোগীকে আনার জন্য রওনা হয়েছিল বিমানটি।

নাভাজো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রিন এ ঘটনায় গভীর শোক জানানিয়েছেন। সেই সঙ্গে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন।

শোক জানিয়েছে বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশনও। সেই সঙ্গে এক বার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, প্রশাসনিক তদন্তে পূর্ণ সহযোগিতা করবে সিএসআই এভিয়েশন।

সূত্র : সিএসবি নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১০

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১১

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৪

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৫

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৭

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৮

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৯

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

২০

Design & Developed by: BD IT HOST