১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

এমপি মিলনের সঙ্গে পবার ইউপি চেয়ারম্যানদের শুভেচ্ছা বিনিময়

রোববার দুপুরে রাজশাহী মহানগরীর বিসিক এলাকার তার নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সঙ্গে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহী নগরীর বিসিক এলাকার তার নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান।

সাক্ষাতে তারা নিজ নিজ ইউনিয়নের নানা সমস্যা, উন্নয়ন ঘাটতি ও প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, পবা-মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর

শফিকুল হক মিলন বলেন, বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। অতীতকে স্মরণ রাখা হবে, তবে সেটিকে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না। দীর্ঘ ১৭ বছরে দেশ নানা সংকটে নিমজ্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে সকলের সহযোগিতা প্রয়োজন। কে তাকে ভোট দিয়েছেন আর কে দেননি—এ বিষয়টি এখন আর বিবেচ্য নয় উল্লেখ করে তিনি বলেন, তিনি এখন পবা-মোহনপুরবাসীর সংসদ সদস্য। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, কামারগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেসুর রহমান, হরিয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবের আলী, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, বড়গাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, খড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী।

আরও পড়ুনঃ   বেনাপোল কাস্টমসে সিপাহি বরখাস্ত, দু’জনকে শোকজ

এদিকে সকাল থেকেই শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ পর্যায়ক্রমে তার কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জনগণের ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১০

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১১

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

১২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

১৪

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৮

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

২০

Design & Developed by: BD IT HOST