২৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সবার সহযোগিতা পেলে বাঁচতে পারে শিশু জান্নাত

ছবি-ছোট্ট শিশু মেঘা জান্নাত।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পার্শ্ববর্তি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার মালশন গ্রামের ছোট্ট শিশু মেঘা জান্নাত। বিয়ের পর মালশন গ্রামের মৃত-আমজাদ হোসেনের ছেলে দিনমজুর মোহনের ঘরে আসে মেঘা জান্নাত নামের এক ফুটফুটে মেয়ে সন্তান। জন্মের পরই মেয়েটির গলার পাশে ছোট্ট একটি ঘামাচির মতো কি যেন বের হয়। পরে সেটি বড় হয়ে বিশাল টিউমারে পরিণত হচ্ছে।

মেঘার বাবা মোহন জানান মেঘা তাদের একমাত্র সন্তান। বর্তমান মেঘার বয়স ১৫ মাস। মেঘার জন্মের ১৫ দিন পর হঠাৎ গলায় টিউমার ধরা পরে। এরপর থেকে নিজেদের সাধ্যের মধ্যে শুরু করেন চিকিৎসা। চিকিৎসার এক পর্যায়ে ডাক্তার বলেন এই টিউমার চারবছর পর অপারেশনের মাধ্যমে অপসারণ করতে হবে। চারবছর পূর্ণ না হওয়া পর্যন্ত আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালাতে হবে। এই ক্যান্সার আক্রান্ত টিউমারটি অপারেশনের জন্য অনেক অর্থের প্রয়োজন। টিউমার অপারেশন দেশে সম্ভব নয়। বিদেশে নিয়ে এই টিউমার অপারেশন করতে হবে।

আরও পড়ুনঃ   হেটমায়ারের ৩৪ বলে ৮৫, উইন্ডিজের রেকর্ড সংগ্রহ

তাই ভ’মিহীন দিনমজুর রং মিস্ত্রি বাবা মোহন মেয়ের উন্নত চিকিৎসার জন্য অর্থের যোগান করতে হিমশিম খাচ্ছেন। এছাড়া প্রতি মাসে মেঘার ওষুধ কিনতে মোটা অংকের অর্থেরও প্রয়োজন হচ্ছে। তাই সরকারসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো বা তার মেয়ের উন্নত চিকিৎসা করা সম্ভব হতো। তাই শিশু মেঘার পরিবার সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন (মেঘার বাবা দিনমজুর মোহনের বিকাশ নম্বর ০১৭৭২৭৯১৯৬৭)।

নওগাঁর রাণীনগর উপজেলা যুব কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ জানান তিনি মালশন গ্রামে এক আত্মীয়ের জানাজা নামাজ শেষে হঠাৎ দেখতে পান মালশন পশ্চিমপাড়ায় রাস্তার পাশের একটা বাসার সামনের বারান্দায় একটি ছোট্ট বাচ্চা তার বাবার কোলে। বাচ্চাটা অন্যরকম আর দশজনের মতো নয়।

আরও পড়ুনঃ   কাস্টমস শুধু রাজস্ব আদায় করে না, ব্যবসায়ীদের নিরাপত্তাও দেয়-এনবিআর সদস্য লুৎফুল আজীম

মেয়ের বাবার মাধ্যমে তিনি জানতে পারেন যে, শিশুটি রক্তনালির ক্যান্সারে আক্রান্ত। তাকে বিদেশ নিয়ে যেতে হবে। এই দেশে তার কোন চিকিৎসা নেই। ইতোমধ্যে শিশুটির চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর বাবা প্রায় সর্বশান্ত। সবার সার্বিক সহযোগিতা পেলে হয়তো দিনমজুর বাবার একমাত্র ফুটফুটে শিশুটি উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ্য হয়ে উঠতে পারে।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম জানান খোঁজখবর নিয়ে শিশুর চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST