২৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

ফরিদপুর সংবাদদাতা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনারও এসেছিলেন। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যাতে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকরা ভ্রমণ করতে পারেন। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি মন্ত্রী বা এমপি হিসেবে এখানে আসিনি। আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। আমি সবসময় আপনাদের পাশে আছি। এখানে পাঁচটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। তাদের কিছুই অবশিষ্ট নেই। আমার আরও আগে আসা উচিত ছিল। এটি একটি দুর্ঘটনা, এখানে কারও কোনো হাত নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুনঃ   হাসান আরিফের মৃত্যুতে পরিবেশ উপদেষ্টার শোক

তিনি আরও বলেন, আমাদের একটি নতুন সরকার গঠিত হয়েছে। বিগত দিনে আমরা সরকারে না থাকলেও আপনাদের বোন ও সন্তান হিসেবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই দায়িত্ববোধ থেকেই আমি এখানে এসেছি। আজ কিছু সহায়তা দেওয়া হলো, ভবিষ্যতেও আপনারা আরও সহায়তা পাবেন।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই অগ্নিকাণ্ড থেকে আমার উপলব্ধি হয়েছে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটলে সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে জীবন শুরু করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলবো। আপনারা ধৈর্য ধরুন। আল্লাহ তায়ালা আপনাদের পাশে আছেন, আমিও আছি। ভয় পাওয়ার কিছু নেই।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর হলেন এ্যাডভোকেট তাজুল ইসলাম

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান মুরাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বসতঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

১০

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

১১

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

১২

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

১৩

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

১৪

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

১৫

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১৬

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১৭

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৯

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST